আকাশজুড়ে পেটকাট্টি,চাঁদিয়াল,বকমার সহ লাল,নীল,সাদা,কালো রকমারি ঘুড়ির মেলা।আধুনিকতার ছোঁয়ায় উড়ছে অপারেশন সিঁদুর থেকে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের রঙে রঙিন লাল-হলুদ ও সবুজ-মেরুন ঘুড়ি। এককথায় পৌষ সংক্রান্তির দিন মানেই বর্ধমানের ঘুড়ির মেলা।সকাল থেকেই হু হু করে বইছে উত্তুরে হাওয়া।শীতের সকালে মিঠেল রোদ গায়ে লাগিয়ে শহরের ছাদে ছাদে লাটাই হাতে ভিড়।আকাশে ঘুড়ি কাটলেই বাঁধভাঙা উচ্ছ্বাস 'ভোকাট্টা'।ঘুড়ি কেটে যাওয়ার সঙ্গে সঙ্গেই ঘুড়ির পিছনে দল বেঁধে দৌড় একদল খুদের।