পুরুলিয়ার নিতুড়িয়া সার্কেলের আবগারি দফতর মঙ্গলবার অবৈধ ভাবে মদ তৈরি ও বিক্রি করার বিরুদ্ধে অভিযান চালিয়ে নিতুড়িয়া থানার অন্তর্গত দুবেশ্বরী কোলিয়ারি,ধাদকা,সালতোড়া,বাঘারডাঙ্গা সহ বিভিন্ন গ্রামে গ্রামে অভিযান চালিয়ে 10লিটার অবৈধ মদ ও ও মদ তৈরির উপকরণ 120লিটার তরল বাজেয়াপ্ত করে প্রচুর অবৈধ মদ তৈরির উপকরণ নষ্ট করল। আবগারি দফতরের এক আধিকারিক জানান আবগারি দপ্তর মঙ্গলবার নিতুড়িয়া থানা এলাকায় অবৈধ মদ তৈরি ও বিক্রির বিরুদ্ধে অভিযান চালায়।