জেলার বাকি ১৯ টি ব্লকের সাথে সাথে আজ নির্ধারিত সময় বেলা এগারোটা তে পুরুলিয়া দু নম্বর ব্লক এলাকাতেও শুরু হল মাধ্যমিক পরীক্ষা গ্রহণ পর্ব । ব্লক এলাকার মোট সাতটি পরীক্ষা গ্রহণ কেন্দ্রে এবার নিয়মিত পরীক্ষার্থী হিসেবে মাধ্যমিক দিচ্ছে ২৩৪৭ জন ছাত্র-ছাত্রী ।