তৃণমূলের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে প্রায় পাঁচশো পরিবার তৃণমূল ছেড়ে মিমে যোগদান করলেন বলে দাবি মিম নেতৃত্বের। মালদার রতুয়া বিধানসভার অন্তর্গত পরানপুর অঞ্চলের মির্জাতপুর মাদ্রাসা পাড়ায় এই যোগদান সভা হয়ে গেল। রতুয়া ১ নং ব্লক মিম পার্টির সভাপতি শেখ জাহাঙ্গীরের নেতৃত্বে এই যোগদান সভা হয়ে গেল। বিশেষত এলাকার তৃণমূল সমর্থিত মহিলা পুরুষরা তৃণমূল ছেড়ে মিমে যোগদান করল। আগত বিধানসভা নির্বাচনের আগে মিম পার্টি রতুয়া বিধানসভা জুড়ে ক্রমশ শক্তি বৃদ্ধি হচ্ছে তাদের।