রঘুনাথপুর ১: বুন্দলা গ্রামে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ,দেহ উদ্ধার করে PMএ পাঠাল রঘুনাথপুর থানার পুলিশ
রঘুনাথপুর ১ব্লকের বুন্দলা গ্রামে এক যুবকের গলায় ফাঁস লাগানো মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল। মৃতের নাম গণেশ বাউরি।তার বাড়ি রঘুনাথপুর থানার অন্তর্গত বুন্দলা গ্রামেই।মৃতের এক আত্মীয় জানান গণেশ বাউরি বার্ণপুরের একটি কারখানায় কাজ করত।সম্প্রতি সে বাড়ি এসেছিল।বৃহস্পতিবার সকালে সে পুকুর যাচ্ছে বলে বাড়ি থেকে বের হয়েছিল। এরপর দীর্ঘ ক্ষণ ধরে সে বাড়ি ফিরে না আসায় খোঁজ করতেই গ্রামের কয়েকজন তাকে গ্রামের অদূরে একটি ফাঁকা মাঠে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখে।