ভোটার তালিকা থেকে উধাও নাম! পুনর্নবীকরণের দাবিতে বারাসাত ১ নম্বর ব্লকে মানুষের ঢল ও ক্ষোভ ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া শেষ হতেই বিপত্তি। তালিকা থেকে বহু মানুষের নাম বাদ পড়ার খবর সামনে আসতেই শুক্রবার সকাল থেকে বারাসাত ১ নম্বর ব্লক বিডিও অফিসে দেখা গেল উপচে পড়া ভিড়। একদিকে যেমন নাম তোলার তাগিদ, অন্যদিকে প্রশাসনিক গাফিলতির অভিযোগে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়েছে তীব্র ক্ষোভ। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী দীর্ঘ দু’মাস ধর