আইহো সার্কেলের দমদমা প্রাথমিক বিদ্যালয়ে নবনির্মিত দুটি শ্রেণিকক্ষের দ্বার উদঘাটন করা হল। সমগ্র শিক্ষা মিশনের অর্থানুকূল্যে নির্মিত এই শ্রেণিকক্ষ দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।এই উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের পড়ুয়ারা নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে। নবনির্মিত দুটি শ্রেণিকক্ষ সুন্দরভাবে সাজানো হয়।