কেন্দ্র সরকারের পেশ করা নতুন বাজেটকে সামনে রেখে কৃষ্ণনগরে বিজেপির কার্যালয় থেকে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন নদিয়া উত্তর বিজেপির জেলা সভাপতি অর্জুন বিশ্বাস। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, এই বাজেট সাধারণ মানুষ, মধ্যবিত্ত, কৃষক ও যুব সমাজের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে তৈরি করা হয়েছে।অর্জুন বিশ্বাসের দাবি, পরিকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধির মাধ্যমে দেশের সার্বিক উন্নয়নের রূপরেখা স্পষ্ট হয়েছে।