রাসমেলা ময়দানে মুখ্যমন্ত্রীর জনসভা কে সামনে রেখে গাবুয়া কালিরহাট বাজারে তৃণমূলের প্রস্তুতি সভা ও মিছিল। শনিবার রাত ৮টা নাগাদ এই কর্মসূচি আয়োজিত হয়। মূলত আগামী ৯ডিসেম্বর মুখ্যমন্ত্রীর সভা রয়েছে রাসমেলা মাঠে। সেই সভাকে সফল করতেই এই কর্মসূচি। উপস্থিত ছিলেন সিতাই ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি বিশু রায় প্রামাণিক।