শিক্ষকের হারিয়ে যাওয়া ব্যাগ ও টাকা উদ্ধার করে ফেরাল আরামবাগ RPF।জানা গেছে,ব্যান্ডেল লোকাল ধরে কলকাতা যাচ্ছিলেন চন্দননগরের বাসিন্দা তথা হুগলী সদরের সুগন্ধা হাইস্কুলেরর প্রধান শিক্ষক সন্দীপ বসু রায়।ট্রেনের মধ্যে পকেট থেকে তার মানি ব্যাগটি পড়ে যায়।ব্যাগে নগদ সাড়ে 4 হাজার টাকা,ক্রেডিট কার্ড,ডেবিট কার্ড ছিল।RPFএর হাতে এলে ব্যাগ থেকে উদ্ধার হওয়া সেলুনের নাম্বারে ফোন করে সন্দীপ বাবুর সাথে যোগাযোগ করে।রবিবার তার হাতে সমস্ত জিনিস তুলে দেন ASI RPF উত্তম দেবনাথ।