সোনার গহনা পরিষ্কার করে দেওয়ার অছিলায় শিলিগুড়ির ৩৮ নম্বর ওয়ার্ডের নিউ পালপাড়া এলাকায় এক ব্যবসায়ী সোনার চেইন এবং আংটি নিয়ে চম্পট দেয় দূষ্কৃতিরা।এরপর ঘটনার খবর দেওয়া হয় আশিঘর ফাঁড়ির পুলিশকে। পুলিশ ঘটনা স্থলে পৌঁছে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে শিলিগুড়ি থেকে চার দুষ্কৃতিকে গ্রেফতার করে পুলিশ। ধৃত চারজনকে রবিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। ধৃতরা হল পঙ্কজ সাঁউ পান্ডব কুমার শম্ভু সাউ, গুড্ডু মন্ডল।