খড়গপুর গ্রামীণের লছমাপুর এলাকায় মসুর ডাল বোঝাই লরিতে আগুন গভীর রাতে। পরিস্থিতি থেকে উদ্ধারে ছুটে এলেন স্থানীয়রা। লরি চালক খালাসি ও স্থানীয়রা উদ্যোগ নিয়ে সেই আগুন নেভায়। তবে ততক্ষণে পুড়ে ভস্মীভূত অনেকটা অংশ। রবিবার দুপুর পর্যন্ত পুড়ে যাওয়া অংশ থেকে জিনিসপত্র উদ্ধারের চেষ্টা চালিয়েছেন লরির চালক ও কর্মীরা। ঘটনায় চাঞ্চল্যকর পরিস্থিতি জাতীয় সড়কের ওই এলাকায়।