মানবাজার ২: বাংলার বাড়ি দ্বিতীয় পর্বের মানবাজার মহকুমায় ১৪,৩৫৮ জন উপভোক্তা বাড়ি পেলেন,বোরোতে অনুষ্ঠানে জানালেন SDO
বাংলার বাড়ি গ্রামীন আবাসন দ্বিতীয় পর্ব সারা রাজ্যের পাশাপাশি মানবাজার-২ নম্বর ব্লকেও এই প্রকল্পের শুভ উদ্বোধন হলো। বুধবার বেলা ২ টা নাগাদ বোরো হাটতলা ময়দানে বর্ণাঢ্য অনুষ্ঠান এবং প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে প্রকল্পের সূচনা করা হয়।মানবাজার মহকুমা শাসক মানজার হোসেন আনজুম জানান,মানবাজার মহকুমা জুড়ে ১৪,৩৫৮ জন বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তা রয়েছেন।