বেআইনিভাবে বালি পরিবহণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল মেমারি থানা ও পরিবহন দপ্তর, শুক্রবার সকালে মেমারির মালম্বা এবং নুদীপুর এলাকা থেকে দু'টি বালি বোঝাই ট্রাক আটক করা হয়েছে বলে থানা সূত্রে খবর। জানা যায় পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মালম্বা এলাকায় অভিযান চালিয়ে একটি বালি বোঝাই ট্রাক (WB41J9664) আটক করে। ট্রাকটি বাজেয়াপ্ত করা হয়েছে।