খড়ের গাদায় আগুন লেগে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। রবিবার আনুমানিক রাত্রি আটটা নাগাদ ঘটনাটি ঘটে মানবাজার থানার অন্তর্ভুক্ত মাকড়কেন্দী গ্রামে। জানা যায় ওই গ্রামের এই বাসিন্দা জনার্দন মাহাতোর খড়ের গাধায় আগুন লেগে যায়। পরবর্তীকালে মানবাজার মহকুমা দমকল অফিসে খবর দেওয়া হলে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।কি ভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা তার সঠিক কারণ জানা যায়নি।