রায়গঞ্জ শহরের আশা টকিজ মোড় সংলগ্ন ফুটপাত থেকে হকার উচ্ছেদের প্রতিবাদ। পূর্তদপ্তরের ইঞ্জিয়ারের কাছে স্মারকলিপি দিল হকারদের সংগঠন। মঙ্গলবার সংগঠনের একদল সদস্যরা দেখা করেন, পিডব্লুডির উত্তর দিনাজপুর ডিভিশনের ইঞ্জিনিয়ার জয়ন্ত কুমার চক্রবর্তীর সঙ্গে। বিক্ষোভকারীদের অভিযোগ, বিধায়ক ব্যক্তিগত স্বার্থে শহরের একটি নির্দিষ্ট জায়গায় হকার উচ্ছেদের উদ্যোগ শুরু হয়েছে। যা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।