সরকারি টাকায় তৃণমূল কার্যালয়ে সোলার লাইট! তৃণমূল দলীয় কার্যালয়ের বাইরে সোলার লাইট বসানোর প্রতিবাদে সোচ্চার গ্রামবাসীরা। লিখিত অভিযোগ দায়ের থানায়। মালদার ইংলিশ বাজার পঞ্চায়েত সমিতির বাগবাড়ি ৫২ বিঘা এলাকার ঘটনা। জানা গিয়েছে মালদার ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির কাজিগ্রাম পঞ্চায়েতের বাগবাড়ি বাহান্ন বিঘা গ্রামে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের মাধ্যমে তিনটি সোলার লাইট বরাদ্দ হয়। ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এই লাইট গুলো লাগানো হয়।