নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীকে ধাক্কা বাইকের। ঘটনায় গুরুতর আহত তিনজন।আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হলো বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সোমবার আনুমানিক রাত্রি আটটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে বান্দোয়ান ব্লক সংলগ্ন বোরো থানার আঁকরো বড়কদম অঞ্চলের নেকড়া গ্রামে।বাইকে থাকা দুজন আরোহী একজন পথচারীকে ধাক্কা মারলে তিনজনে আহত হয়। পরবর্তীকালে তাদের নিকটবর্তী বান্দোয়ান হাসপাতালে নিয়ে যাওয়া হয়।