শহরের ব্যস্ত হাকিমপাড়া এলাকায় ফের ছিনতাইয়ের ঘটনা। রবিবার শিলিগুড়ি পুরনিগমের ১৫ নম্বর ওয়ার্ডের কামাখ্যা মিষ্টান্ন ভাণ্ডারের সামনে এক মহিলার কাছ থেকে তাঁর ব্যাগ ছিনিয়ে নিয়ে চম্পট দেয় এক বাইক আরোহী।ওই মহিলা জানান, তিনি ওই সময় অফিস থেকে ফিরছিলেন। ব্যাগটিতে ছিল তাঁর মাসের পুরো বেতনের টাকা ছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র।