নিতুড়িয়া: নিতুড়িয়া ব্লকের ভামুরিয়া অঞ্চলের পারবেলিয়া গ্রামে তৃণমূলের উন্নয়নের পাঁচালি কর্মসূচিতে মিছিল,পথসভা ও সংলাপ
আগত বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বৃহস্পতিবার দুপুরে পুরুলিয়ার রঘুনাথপুর বিধানসভার অন্তর্গত নিতুড়িয়া ব্লকের ভামুরিয়া অঞ্চলের পারবেলিয়া গ্রামে মা মাটি মানুষের সরকারের 15বছরের উন্নয়নের খতিয়ান সাধারণ মানুষের কাছে তুলে ধরে প্রচার চালানো হয়।উন্নয়নের পাঁচালি নামে এই কর্মসূচিতে পুরুলিয়া জেলাজুড়ে ব্যাপক সাড়া পড়েছে।বৃহস্পতিবার রঘুনাথপুর বিধানসভার নিতুড়িয়া ব্লকে উন্নয়নের পাঁচালি কর্মসূচিতে মহিলাদের উপস্থিতির হার ছিল চোখে পড়ার মত।