বিচারের দাবিতে এবারে মঞ্চ তৈরি করে ধরনায় বসলেন ব্যবসায়ীরা। ধরনা মঞ্চ থেকে অপরাধীদের গ্রেপ্তারের দাবি। উল্লেখ্য রাতের অন্ধকারে বুলডোজার দিয়ে দোকান ভাঙচুরের ঘটনার ৪৮ ঘণ্টা কেটে গেছে। কিন্তু এখনো অধরা অপরাধীরা। তাই এবারে অপরাধীদের অবিলম্বে গ্রেফতার এবং বিচারের দাবিতে মালদহ শহরের রামকৃষ্ণ পল্লী এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে ভাঙচুর করে দেওয়া দোকান গুলির সামনেই মঞ্চ তৈরি করে ধরনায় বসেছেন ব্যবসায়ীরা।