রায়গঞ্জ থানার অন্তর্গত বাজে বিন্দোল এলাকায় গলায় ফাঁস দিয়ে এক ২০ বছর বয়সি যুবকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। মৃতের নাম সঞ্জয় কিস্কু। শুক্রবার সকালে তাঁকে নিজের ঘরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পরে দেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।কি কারনে আত্মহত্যার পথ বেছে নিল ওই যুবক কিছুই বুঝতে পারছে না পরিবার। শোকের ছায়া পরিবারে