দক্ষিণ ২৪ পরগণার কুলতুলি থানার জলাবেড়িয়া এলাকায় তার বাড়ি। সোমবার সন্ধ্যা সাতটা নাগাদ আদালত সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোররাতে বালি বোঝাই ট্রাকটি বর্ধমানের দিক থেকে কলকাতার দিকে যাচ্ছিল। জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় পালশিট টোলপ্লাজার কাছে ট্রাকটিকে আটকায় পুলিশ। চালক বালির বৈধ কোনও কাগজপত্র দেখাতে পারেনি বলে পুলিশের দাবি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অবৈধভাবে খাদান থেকে বালি তুলে তা ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছিল বলে ধৃত চালককে জিজ্ঞাসাবাদ করে জেনেছে পুলিশ।