প্রায় ৯২ লক্ষ টাকা ব্যায়ে ঢালাই রাস্তার কাজের সূচনা হলো ইটাহারে। শুক্রবার বিকেলে ইটাহারের বাড়িওল মোড়ে আনুষ্ঠানিক ভাবে রাস্তার কাজের শিলান্যাস করেন ইটাহারের বিধায়ক মোশারফ হুসেন। জানা গিয়েছে, সুরুন ১ নম্বর অঞ্চলের গোড়াহার থেকে বাড়িওল মোড় পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা দীর্ঘদিন থেকে বেহাল অবস্থায় ছিল। ফলে এলাকার মানুষদের সমস্যা দূর করতে বেহাল রাস্তা নির্মাণের জন্য পথশ্রী প্রকল্পের অধীনে রাজ্য সরকার প্রায় ৯২ লক্ষ টাকা বরাদ্দ করে।