আদিবাসী কুড়মি সমাজের বরাবাজার ব্লক কমিটির এক প্রস্তুতি সভা আয়োজিত হলো রবিবার বিকেলে বরাবাজার ব্লকের অন্তর্গত পুড়িহাঁসা শিব মন্দির প্রাঙ্গনে। আগামী ৫ এবং ৬ ফেব্রুয়ারি সমাজের এক বৃহৎ ধর্মীয় সমাবেশ রয়েছে মর্গুমা কেনকেচে পাহাড়ে। সেখানের উপস্থিতি নিশ্চিত করতেই আজকের এই প্রস্তুতি বৈঠক বলে জানা যায়।