বাইক থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। সোমবার আনুমানিক রাত ৯ টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে কেন্দা থানার অন্তর্ভুক্ত রাজনগর হাই স্কুলের মাঠের সম্মুখের রাস্তায়। জানা যায় ওই ব্যক্তির মুখে এবং মাথায় আঘাত লাগে। পরবর্তীকালে ওই ব্যক্তিকে পুলিশের সহযোগিতায় চাকোলতোড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।ওই ব্যক্তির নাম নাড়ু মাহাতো। বাড়ি দেওরাং গ্রামে।