রানাঘাট ২: সাত দিন অতিক্রান্ত, আনুলিয়ায় এখনো জ্বলছে রানাঘাট পৌরসভার ডাম্পিং গ্রাউন্ড,আগুন নেভানোর আপ্রাণ চেষ্টায় দমকল ও পৌরসভা
প্রায় সাত দিন অতিক্রান্ত, আনুলিয়ায় এখনো জ্বলছে রানাঘাট পৌরসভার ডাম্পিং ইয়ার্ড,আগুন নেভানোর আপ্রাণ চেষ্টায় দমকল ও পৌরসভা। সূত্রের খবর, গত প্রায় 7 দিন আগে রানাঘাট থানার আনুলিয়ায় রানাঘাট পৌরসভার ময়লা আবর্জনা ফেলার ডাম্পিং ইয়ার্ড এর আবর্জনায় হঠাৎই আগুন লেগে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে দমকল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। কিন্তু এখনো সম্পুর্ন নিয়ন্ত্রণে আসেনি সেই আগুন। মনে করা হচ্ছে আগুনের উৎস মিথেন গ্যাস।