গ্রামের পাশে থাকা পাথর খাদান বন্ধ করার দাবিতে জাতীয় পতাকা হাতে নিয়ে বিক্ষোভ দেখালো বরাবাজার ব্লকের অন্তর্গত সরবেড়িয়া গ্রামের মহিলারা।। স্থানীয় সূত্রে জানা যায়,লোকালয়ের পাশে রয়েছে পাথর খাদান সেই খাদানে কাজ করতে গেলে মহিলাদের বিক্ষোভের মুখে পড়ে খাদান কর্মীরা। শুক্রবার দুপুর নাগাদ বিক্ষোভ চলাকালীন ঘটনাস্থলে পৌঁছায় বরাবাজার থানার বিশাল পুলিশ বাহিনী। বিক্ষোভ থামাতে চলে পুলিশের লাঠি চার্জ এমনটাই জানান বিক্ষোভ কারী মহিলারা।