নদী ভাঙ্গনে বিপর্যস্ত হয়েছে ভূতনীর বিস্তীর্ণ এলাকা। উপযুক্ত সময় থাকলেও এখনো ভাঙ্গন রোধের কাজ শুরু হয়নি। সেচ দপ্তরে ইঞ্জিনিয়ার ঠিকাদাররা ভাঙ্গন কবলিত এলাকায় পৌঁছলে তাদের ঘিরে ধরল এলাকার বাসিন্দারা। কেন এত ঢিলেঢালা মনোভাবের মানুষকে বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে সেই প্রশ্ন তুললেন এবং দ্রুত কাজ যাতে ভাঙ্গন রোধের শুরু হয় সেই দাবী তুললেন এলাকার বাসিন্দারা। প্রশাসন সূত্রে জানা যাচ্ছে দ্রুত ভাঙ্গন রোধের কাজ রয়েছে সার্বিক পরিস্থিতির উপর নজর রেখে কাজ শুরু হবে