দিগনগর অঞ্চল তৃণমূল কংগ্রেস, যুব তৃণমূল কংগ্রেস ও অন্যান্য শাখা সংগঠনের উদ্যোগে দিগনগর উচ্চ বিদ্যালয়ে স্বেচ্ছায় রক্তদান শিবির ও বস্ত্রবিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, কৃষ্ণনগর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন ঘোষ, নদীয়া উত্তর সাংগঠনিক জেলার যুব সভাপতি অয়ন দত্ত সহ অন্যান্য জনপ্রতিনিধি ও দলীয় সদস্যরা। এদিন ৫০ জনেরও বেশি রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন।