শুক্রবার সন্ধ্যা নাগাদ বাইকের ধাক্কায় এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হলো সাতগেছিয়ায়। মৃত ব্যক্তির নাম সমীর কুমার ঘোষ, বয়স আনুমানিক ৬২ বছর। বাড়ি মন্তেশ্বর বিধানসভার অধীনে সাতগেছিয়ার মুন্সীডাঙ্গা এলাকায়। পরিবার সূত্রে জানা যায় মৃত সমীর কুমার ঘোষ তাঁর ছেলে কে মেমারি স্টেশনে ট্রেনে তুলে দেওয়ার পর বাড়ি ফিরছিলো। ফেরার পথে মুন্সীডাঙ্গার কাছে রাস্তার ধারে দাঁড়িয়েছিল।