সরকারে আসার পর থেকেই তৃণমূল কংগ্রেসের যে উন্নয়ন হয়েছে এটা তৃণমূল কংগ্রেসের নেতাদের এবং মমতা ব্যানার্জির উন্নয়ন হয়েছে। গ্রামবাসীদের সাথে নিয়ে আগামীতে আমরা আন্দোলনে নামব। ২০২৬-এই সরকারকে না সরাতে পারলে সাধারণ মানুষের টাকা তছরুপ এটা থামবে না। উল্লেখ্য মালদার ইংলিশ বাজার পঞ্চায়েত সমিতির ৫২ বিঘা এলাকায় এক তৃণমূল নেতার দলীয় কার্যালয়ের বাইরে সরকারি টাকায় সোলার লাইট বসানো প্রসঙ্গে এই কথা জানালেন বুধবার দুপুর দুটো নাগাদ থানা মোড় এলাকায় বিজেপি নেতা।