এস আই আরের শুনানির আতঙ্কে আত্মহত্যার চেষ্টা। এস আই আরের শুনানির ডাক এসেছে, আর সেই কারণে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক যুবক। ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন সুরজিৎ মিস্ত্রি নামে বছর তিরিশের ঐ যুবক। বাসন্তীর নলিয়াখালি গ্রামের ঘটনা। বুধবার দুপুরে নিজের বাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে সুরজিৎ। পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। সুরজিতের কাকা নিরঞ্জন মি