শান্তিপুর: শান্তিপুর থানা এলাকার একাধিক চুরির ঘটনায় কিনারা করলো শান্তিপুর পুলিশ, গ্রেফতার 3, উদ্ধার প্রচুর চুরি যাওয়া সামগ্রী
শান্তিপুর থানা এলাকার একাধিক চুরির ঘটনায় কিনারা করলো শান্তিপুর পুলিশ, গ্রেফতার 3, উদ্ধার প্রচুর চুরি যাওয়া সামগ্রী। সূত্রের খবর, গত বেশ কয়েক সপ্তাহ ধরে শান্তিপুর থানা এলাকার একাধিক মন্দির সহ বিভিন্ন বাড়িতে চুরির ঘটনা ঘটছিল। অভিযোগ বারবার চুরি হলেও কোনো অপরাধীরই খোঁজ পাচ্ছিল না পুলিশ। আর এবার সেই সমস্ত চুরির ঘটনায় যুক্ত অভিযোগে 3 জনকে গ্রেফতার করেছে শান্তিপুর পুলিশ। উদ্ধার হয়েছে প্রচুর চুরি যাওয়া সামগ্রী।