হবিবপুর ব্লকের বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের পান্নাপুর এলাকায় সীমান্তে তৎপরতার সময় বিএসএফ ৫ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করে। পান্নাপুর বিওপি-র ৮৮ ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টার সময় তাদের ধরে ফেলে। একই সঙ্গে অনুপ্রবেশে সাহায্য করার অভিযোগে এক ভারতীয় নাগরিককেও আটক করা হয়। পরে বিএসএফ ধৃত ছয় জনকেই হবিবপুর থানার পুলিশের হাতে তুলে দেয়। মঙ্গলবার হবিবপুর থানার পুলিশ ধৃত ছয় জনকে মালদা জেলা আদালতে পেশ করে।