বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই জেলায় জেলায় প্রচারের পারদ চড়াচ্ছে শাসকদল। সেই মেজাজকে আরও উসকে দিতে আগামীকাল, শনিবার মুর্শিদাবাদের জেলা সদর বহরমপুরে পা রাখছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বহরমপুরের মোহনা বাসস্ট্যান্ড থেকে গির্জার মোড় পর্যন্ত এক বর্ণাঢ্য রোড শো করবেন তিনি। মিছিল শেষে গির্জার মোড়েই তাঁর বক্তব্য রাখার কথা।অভিষেকের এই কর্মসূচিকে ঘিরে গত কয়েকদিন ধরেই উন্মাদনা তুঙ্গে ঘাসফুল শিবিরের অন্দরে।