বাঘমুন্ডি বিধানসভা এলাকায় বিজেপির সাংগঠনিক বৈঠক বাঘমুন্ডি বিধানসভা এলাকার বিজেপির বিশেষ সাংগঠনিক বৈঠক আয়োজিত হলো রবিবার দুপুর ৩ টা নাগাদ।বিশেষ ভাবে উপস্থিত ছিলেন ছত্তিশগড় প্রান্তের বিজেপির সংগঠন সম্পাদক পবন সাঁই, পুরুলিয়া জেলা বিজেপির সভাপতি শংকর মাহাতো, জেলা পরিষদের সদস্য রাকেশ মাহাতো সহ বিজেপি নেতৃত্ববৃন্দ। বিধানসভা নির্বাচনের পূর্বে এই বৈঠক গুরুত্বপূর্ণ বলে বিজেপি সূত্রে খবর।