কর্মস্থল থেকে ঝুলন্ত দেহ উদ্ধার ব্যবসায়ীর।ঘটনায় শুক্রবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে কামারপুকুর চটি এলকায়।মৃতর নাম নারায়নচন্দ্র বেজ(৪৭)বাড়ি টারুই।জানা যায়,দীর্ঘদিন ধরে ঋণের দায়ে আর্থিক অনটনে ছিলেন তিনি।বৃহস্পতিবার রাতে বাড়ি না ফেরায় তার খোঁজ শুরু করে পরিবার।এদিন তাঁর কর্মস্থলে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।মৃত্যু নিয়ে সন্দেহ থাকায় থানায় অভিযোগ করেছে ব্যবসায়ীর পরিবার।পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে।