মালদা জেলার গাজোল ব্লকের রানিগঞ্জ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কেন্দ্র বোনা গ্রামের বাসিন্দা এক চাষির মর্মান্তিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। মৃত ব্যক্তির নাম ভরত মণ্ডল (বয়স আনুমানিক ৫৫ বছর)।ঘটনাটি ঘটেছে পূর্ব বিল আহড়া গ্রামে।স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বিকেল চারটা নাগাদ প্রতিদিনের মতো ভরত মণ্ডল মাঠে ছাগল চরাতে যান। সেই সময় মাঠের মধ্যে মাটি থেকে আনুমানিক আড়াই ফুট উঁচুতে ঝুলে থাকা ১১ হাজার ভোল্টের একটি বিদ্যুৎ তারের নিচ দিয়ে পার হওয়ার সময় ত