রায়গঞ্জ ব্লকের দক্ষিণ মালঞ্চা এলাকা থেকে একটি অসুস্থ মদনটাক পাখি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার স্থানীয় যুবক সঞ্জয় রায়ের উদ্যোগে উত্তর দিনাজপুর পিপল ফর এনিমেলস সংস্থাকে খবর দেওয়া হলে তারা পাখিটিকে উদ্ধার করে রায়গঞ্জে নিয়ে আসে। সরকারি পশু হাসপাতাল বন্ধ থাকায় পাখিটিকে কুলিক পক্ষী নিবাসে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়। স্বাস্থ্য পরীক্ষা শেষে সুস্থ হলে পাখিটিকে তার স্বাভাবিক বাসস্থানে ছেড়ে দেওয়া হবে।