জনবহুল এলাকায় প্রকাশ্য দিবালোকে এক নাবালককের উপর প্রাণঘাতী হামলা। গলায় চাকু মেরে খুনের চেষ্টা। ঘটনাকে কেন্দ্র করে একদিকে যেমন চাঞ্চল্য ঠিক তেমনি আতঙ্কের আবহ এলাকা জুড়ে। ঘটনা গাজোল থানার অন্তর্গত শহরের প্রাণকেন্দ্র বিদ্রোহী মোড় এলাকার। এদিন মঙ্গলবার বেলা দুটো নাগাদ ঘটনাটি ঘটে।স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, ওই নাবালক কোন কাজে বাড়ি থেকে বেরিয়েছিল। বিদ্রোহী মোড় এলাকায় ওই নাবালককে গলায় চাকু মারা হয়। এই ঘটনাই প্রশ্ন উঠতে শুরু করেছে সাধারণ মানুষের নিরাপত