পাড়া: সাঁওতালডিতে মদের ভাটির সামনে রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, দেহ উদ্ধার করতে বাধা পুলিশকে,উত্তেজনা ছড়াল এলাকায়
পুরুলিয়ার সাঁওতালডি থানার অন্তর্গত কাঁকী বাইপাস রোডের লাইসেন্সপ্রাপ্ত মদের ভাটির সামনে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখা যাওয়ায় রবিবার সকালে চাঞ্চল্যের সৃষ্টি হয়। সকাল প্রায় সাতটা নাগাদ স্থানীয়রা ওই মদের দোকানের সামনে একটি দেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সাঁওতালডি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়, পুলিশ সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির