বরাবাজার: সিন্দরীতে আয়োজিত হলো বিজেপির বান্দোয়ান মণ্ডল ২ এর কার্যকর্তাদের সাংগঠনিক বৈঠক
২০২৬ এর বিধানসভা নির্বাচনের দিনক্ষণের ঢাক বাজতে আর খুব একটা দেরি দেই, রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল দলকে শক্তিশালী করতে বিভিন্ন কর্মসূচি রূপায়ণ করে চলেছে। ভারতীয় জনতা পার্টিও দলকে ঢেলে সাজাতে বিভিন্ন ভাবে বৈঠকের মাধ্যমে বিধানসভা নির্বাচনে লড়াইয়ের ময়দানে নামার লক্ষ্য নিয়ে প্রস্তুতিতে ব্যস্ত। বৃহস্পতিবার সন্ধ্যায় সিন্দরীতে সেই ছবিই লক্ষ্য করা গেল। বান্দোয়ান মণ্ডল ২ এর ভারতীয় জনতা পার্টির নতুন পুরনো সমস্ত কার্যকর্তাদের এক সাংগঠনিক বৈঠক আয়োজিত হল