মেখলিগঞ্জ বিধানসভার মেখলিগঞ্জ মন্ডল-১ এর ১৩ নং শক্তিকেন্দ্রের ডাকে বৃহস্পতিবার সন্ধ্যায় জামালদাহ বাজারে অনুষ্ঠিত হল পরিবর্তন সংকল্প যাত্রা ও সভা। তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতি, নারী নির্যাতন ও SIR ইস্যুতে প্রতিবাদ জানানো হয়। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক দধিরাম রায়, জেলা কমিটির সদস্য পবন কুমার ভাদানী ও মন্ডল সভাপতি সঞ্জীব চন্দ্র রায়। একই অনুষ্ঠানে দধিরাম রায়ের হাত ধরে ৪৭ নং বুথে একাধিক নতুন মুখ যোগ দেয়।