মালদার চাঁচল থানার অন্তর্গত সামসি কান্ডারণ এলাকার হলি এঞ্জেলস ইংলিশ একাডেমিতে অনুষ্ঠিত হলো বিদ্যালয়ের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। শনিবার দুপুর প্রায় ১টা নাগাদ বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই প্রতিযোগিতার শুভ সূচনা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মালতিপুর বিধানসভার বিধায়ক আব্দুর রহিম বকশি। তিনি বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।