২৬ বিধানসভা নির্বাচনের লক্ষ্যে সোশ্যাল মিডিয়াকে শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহার করতে রায়গঞ্জ জেলা বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত হলো বিজেপি সোশ্যাল মিডিয়া টিমের এক দিবসীয় কর্মশালা। উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলার সোশ্যাল মিডিয়া ইনচার্জ হরিপদ বর্মন। তিনি জানান, রায়গঞ্জের সঙ্গে সঙ্গে ইটাহার ও হেমতাবাদ ব্লকেও কর্মশালা আয়োজন করা হবে। তৃণমূলের দুর্নীতি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের সামনে তুলে ধরা হবে বলে দাবি করেন তিনি।