আগামী ১৩ ই ডিসেম্বর মালদার মালতি পুর বিধানসভার জালালপুরে গুণীজনদের সংবর্ধনা দিতে চলেছেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি। তাই আসন্ন সংবর্ধনা সভাকে সামনে রেখে আজ রবিবার বিকেল পাঁচটা নাগাদ জালালপুর মাঠ পরিদর্শন করলেন জেলা তৃণমূলের সভাপতি তথা মালতীপুর বিধানসভার বিধায়ক আব্দুর রহিম বক্সি। এই দিন বিভাগ ছাড়া উপস্থিত ছিলেন চাচল ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আবু কালাম আজাদ সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব।