মাধ্যমিক পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে তাদের কলম দিয়ে শুভেচ্ছা জানালেন পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ ও পরিষদীয় দপ্তরের মন্ত্রী সন্ধ্যারানী টুডু।মঙ্গলবার সকাল ১০ টা নাগাদ মানবাজার উচ্চ বালিকা বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রের বাইরে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান তিনি। কলম ছাড়াও চকলেট দেওয়া হয় পরীক্ষার্থীদের।উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য প্রতিমা বাউরী,বিশিষ্ট সমাজসেবী মানবেন্দ্র চক্রবর্তী, অপূর্ব সিংহ।