৮০ শতাংশ প্রতিবন্ধী এক যুবককে এস আই আর এর হেয়ারিংয়ে আসতে হলো বলরামপুর ব্লকে। শুক্রবার দুপুর দুটো নাগাদ এমন ছবি ধরা পড়ল পুরুলিয়ার বলরামপুর ব্লকে। জানা গেছে বলরামপুর বিধানসভার ১৮৮নং বুথের ভোটার শ্যাম সিং সর্দার যিনি ৮০ শতাংশ প্রতিবন্ধী।তাকে হেয়ারিং এর জন্য বলরামপুর ব্লক কার্যালয়ে আসার নোটিশ ধরিয়ে দেন সংশ্লিষ্ট বুথের বি এল ও দীপক কুমার ঘোষ।