মালদার রতুয়ার কার্বোনা এলাকায় একটি বেসরকারি কোচিং সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ফজলুল হক। সহমর্মিতা কোচিং সেন্টার নামে এ বেসরকারি কোচিং সেন্টারে বিভিন্ন প্রান্তের ছাত্র-ছাত্রীরা ভর্তি হতে পারবে তাদের শিক্ষাদানের বিভিন্ন রকম ক্লাস নেওয়া হবে। যোগ্য শিক্ষক-শিক্ষিকারা ছাত্র-ছাত্রীদের শিক্ষাদান করবে। সার্বিক উদ্বোধনের মধ্য দিয়ে ছাত্র-ছাত্রীরা আরও পড়াশোনায় এলাকার মুখ উজ্জ্বল করুক বার্তা রাখেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ।